মোহাম্মদ সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের উপর হামলা করা হয়। নিধারিত টোলের কোথাও ২ গুন কোথাও ৩ গুণ বেশি পর্যন্ত টোল আদায় করছেন ইজারাদারের লোকজন। শুক্রবার বিকালে সড়ে জমিনে ওই হাটে গেলে দেখা যায় হাট ইজারাদারের পরিচালক গোতামারী ইউনিয়ন বিএনপি'র আহবায়ক নুর ইসলামের নেতৃত্বে চলছে অতিরিক্ত টোল আদায়ের মহাউৎসব। ছাগলের ১১০ টাকা টোলের বিপরীতে ৩০০ টাকা, পুরাতন সাইকলের ১২১ টাকা টোলের বিপরীতে ৪ শত টাকাসহ বিভিন্ন পণ্যে ২ গুন থেকে ৩ গুণ বেশি টোল আদায়ের নামে যেন চাঁদাবাজিতে নেমেছেন ওই বিএনপি নেতা নুরুল ইসলাম নবাব ও ওই ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান।

অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করতে গেলে বিএনপি নেতা নুর ইসলাম ও ছাত্রদলের সাবেক সম্পাদক মজিবর রহমান মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা চালায়। দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগে বহিস্কারও হয়ে ছিলেন ওই বিএনপি নেতা নুর ইসলাম। অতিরিক্ত টোলের নামে চাঁদাবাজি বন্ধে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ওই হাটের ক্রেতা-বিক্রেতা। এবিষয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান সাজু। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ রমজান আলী।