শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
২২ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের আটক, আহত হয়েও উদ্ধার করলেন ৫০ হাজার টাকা—সাহসিকতায় নজির গড়লেন সাংবাদিক মো. সাইফ মাহমুদ।

সাভারের শিমুলতলা ওভারব্রিজের নিচে সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়া এক ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন দৈনিক কালের বার্তা-এর সাভার প্রতিনিধি মো. সাইফ মাহমুদ।

 

 

গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে শিমুলতলা ওভারব্রিজের নিচে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্র এক পথচারীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক মো. সাইফ মাহমুদ পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। তার ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সহযোগিতায় ছিনতাইকারী চক্রকে ধাওয়া করা হয়।

 

একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় চার সদস্যের ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হন। তবে তাদের আটক করার সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সাংবাদিক সাইফ । হামলায় তার একটি হাত হাড় ভেঙে যায়। তবুও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। আহত অবস্থাতেই ছিনতাইকারীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন।

 

ঘটনার পরপরই তিনি সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ছিনতাইকারীকে নিজেদের হেফাজতে নেয় এবং তাদের থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়।

 

স্থানীয়রা সাংবাদিক মো. সাইফ মাহমুদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীকে সংগঠিত করে ছিনতাইকারীদের প্রতিরোধ, আহত হওয়ার পরও ছিনতাই হওয়া অর্থ উদ্ধার এবং প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া নিঃসন্দেহে সাহসিকতার অনন্য উদাহরণ।

 

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে তারা আইন নিজের হাতে না নিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার গুরুত্বের কথাও তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০