শিরোনাম :
নিজস্ব প্রতিনিধি:
৪ মে ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:

 



চট্টগ্রামের হাটহাজারী-তে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে “হাটহাজারী মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যা সংগঠনের সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সভায়  সর্বসম্মতিক্রমে দৈনিক জনকণ্ঠের হাটহাজারী প্রতিনিধি মোঃ ওসমান গনিকে আহ্বায়ক এবং সিপ্লাস টিভির রিপোর্টার মোঃ শোয়াইবকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি এইচ এম এরশাদ আলী, অর্থ সচিব হিসেবে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবু নোমান নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—সিনিয়র সদস্য হিসেবে নিউজনাও২৪-এর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন এবং সদস্য হিসেবে টিবিএন২৪-এর মোঃ ইরফান ও দৈনিক চট্টলার খবরের মোঃ শহিদুল ইসলাম। নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ ওসমান গনি বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংগঠনের যাত্রা শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, এখনো অনেক সাংবাদিক নানা বাধা, হুমকি ও চাপের মধ্যে কাজ করছেন। হাটহাজারীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে চান এবং এই সংগঠন তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখবে। সদস্য সচিব মোঃ শোয়াইব বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি হলেও বাস্তবতায় অনেক সাংবাদিক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই সংগঠন তাদের পাশে দাঁড়ানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশে সহায়তা করবে। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন হাটহাজারীতে পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০