শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন দেওয়ার অভিযোগে গোলাম মাহবুব ছোবহানী নামে এক সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাকসাম থানায় তিনি এ জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুয়েন্টি ফোর-এর ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ‘LaKsam (City News)’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন এবং একই নামে একটি অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে মনজুরুল হক নামে এক ব্যক্তির কাছ থেকে হুমকির শিকার হয়েছেন। তার বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে।

গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাংবাদিক রুবেল। ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এবং পরবর্তীতে পেজের ইনবক্সে মনজুরুল হক নামের এক ব্যক্তি তাকে প্রকাশ অযোগ্য অশ্লীল শব্দোচ্চারণে গালাগাল, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এতে ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জিডিতে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ পান তিনি। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগকারী গোলাম মাহবুব ছোবহানী জানান, মনজুরুল আমাকে হুমকি, ধমকি ও অশালীন আচরণের যাবতীয় প্রমাণাদি আছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা করবো।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০