শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
৩০ আগস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসাম উপজেলার বৃহত্তর মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আলমের চেহলাম ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) মুদাফরগঞ্জের সাবেক চেয়ারম্যান মরহুম মো. শাহ আলমের চেহলাম উপলক্ষে পারিবারিকভাবে তাঁর বাড়ি উপজেলার পাশাপুর গ্রামে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম মো. শাহ আলম কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের ছোট ভাই।

চেহলাম ও দোয়া মাহফিলে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশন’র প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা’র চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক উদবাতুল বারী আবু, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সহভাতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল ,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, কুমিল্লা (দক্ষিণ) জেলা জামায়াতের সেক্রেটারী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মশুসহ বিএনপির কুমিল্লা জেলা, লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানাহ শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, উপজেলার মুদাফরগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম গত ২৭ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০