শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সারের সংকট কাটাতে অতিরিক্ত আরও ৫০০ টন বরাদ্দ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



কৃষকদের চাহিদার প্রতি সাড়া দিয়ে কুড়িগ্রামে মাসভিত্তিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫০০ মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এ বরাদ্দ আদেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জানান, কৃষকদের চাহিদার প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের মাসিক চাহিদার অতিরিক্ত আরও ৫০০ মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বলেন, ‘কুড়িগ্রাম জেলায় কৃষি বিভাগের দেওয়া প্রতিবেদন অনুযায়ী সার বরাদ্দ ও বিতরণ করা হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর সারের বরাদ্দ বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসের মাসিক বরাদ্দের অতিরিক্ত আরও ৫০০ মেট্রিক টন বরাদ্দ পাওয়া গেছে। যে বরাদ্দে গত বছর সমস্যা হয়নি তার চেয়ে বেশি বরাদ্দে এ বছর সার সংকট হওয়ার কথা নয়। দুই একটি উপজেলা ছাড়া জেলার আর কোথাও সমস্যা নেই। তাহলে সেসব জায়গায় কেন সমস্যা হচ্ছে সে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে। ডিলার কিংবা অন্য কোনও পক্ষ সার নিয়ে গড়িমসি করছে কি না সেটাও যাচাই করা হচ্ছে। কুড়িগ্রাম কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কুড়িগ্রামে ইউরিয়া বরাদ্দ হয়েছে ১২ হাজার ৪৮৩ টন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৬৪৪ মেট্রিক টন, যা গত বছর সেপ্টেম্বরে ছিল ৩ হাজার ৮৯৪ মেট্রিক টন।

কুড়িগ্রাম কৃষি কর্মকর্তারা বলছেন, আমন ক্ষেতের এই পর্যায়ে এসে ইউরিয়া দেওয়ার প্রয়োজন নেই। কুড়িগ্রাম জেলাজুড়ে আমন চারার গাঢ় সবুজ রঙ সেই বাস্তবতার চিত্র তুলে ধরছে। কিন্তু কৃষকরা অতিরিক্ত সার প্রয়োগ করছেন। এই প্রবণতা থেকে জেলার কয়েকটি স্থানে সারের জন্য কৃষকরা ভিড় করছেন, শোরগোল করছেন। তবে কুড়িগ্রাম জেলার কৃষকদের দাবি, তারা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। সার বিতরণে বৈষম্যের অভিযোগ তুলছেন। এছাড়াও স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং মজুদের অভিযোগও আছে। প্রশাসনের অভিযান বিভিন্ন স্থান থেকে সার উদ্ধারের ঘটনা কৃষকদের কিছু অভিযোগের সত্যতা প্রমাণ করে।

কুড়িগ্রাম জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কৃষকদের মধ্যে অধিক পরিমাণে সার প্রয়োগের প্রবণতা রয়েছে। প্রয়োজন না থাকলেও অনেক কৃষক সারের জন্য ঘুরছেন। তারা মাত্রা মেনে সার প্রয়োগ করেন না। আমন ক্ষেতে এখন ডিএপি কিংবা ইউরিয়া দেওয়ার প্রয়োজন নেই। দিলে সেটা অপচয় হবে। অনেকে রবি মৌসুমের জন্য আগাম সার সংগ্রহ করার জন্য বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন। তাদের বলতে চাই, সারের কোনও সংকট হবে না। প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন, মৃত্যুর অভিযোগ

কুড়িগ্রামে সারের সংকট কাটাতে অতিরিক্ত আরও ৫০০ টন বরাদ্দ

বাঁশবাড়িয়া ফেরিঘাটের সংকট নিরসনে উদ্যোগ, পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

সারের দাবিতে কুড়িগ্রামের ৩ ইউনিয়নে কৃষকের বিক্ষোভ ও সড়ক অবরোধ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

লাকসামে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী এড. সুজনের মতবিনিময়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

১১

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

১২

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

১৩

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

১৪

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

১৫

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

১৬

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

১৭

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১৮

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১৯

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

২০