শিরোনাম :
Hamidul Islam
২৬ জুনe ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসাম জেনারেল হসপিটাল (প্রা:) লিমিটেড এ NICU উদ্বোধন

Oplus_16908290

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে নবজাতকদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে লাকসাম জেনারেল হসপিটাল (প্রা:) লি: দক্ষিণ কুমিল্লার প্রথম এনআইসিইউ (NICU) ও এইচডিইউ (HDU) ইউনিটের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল বাদ আসর হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হসপিটালের ডিরেক্টর, শেয়ারহোল্ডার, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হসপিটালের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী আক্কাস, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাজেদুল হক, ডা. সালেহ আহমদ সালেহ, এনআইসিইউ কনসালট্যান্ট ডা. হাবিবুর রহমান ভূঁইয়া এবং ডা. উম্মে তামিমা নাসরীন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. এস. কে. মিত্র, ডা. লতিফা আহমেদ লতা, ডা. শহিদ উল্লাহ, ডা. আফরোজ তাসলিমা, ডা. মিজানুর রহমান, ডা. নুরে আলম, ডা. তানভীর হৃদয়, হসপিটালের পরিচালক নজরুল ইসলাম, শাহাদাত হোসেন (কমিশনার), সাইফুর রহমান শিহাব, হামিদুল ইসলাম, মাহবুবুর রহমান, ইমরান মজুমদার মজনু, শেয়ারহোল্ডারগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এতদিন এনআইসিইউ সুবিধার অভাবে দক্ষিণ কুমিল্লার অনেক নবজাতককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহর কিংবা অন্যান্য স্থানে নিতে হতো। লাকসামে এই বিশেষায়িত ইউনিট চালু হওয়ায় স্থানীয়ভাবে নবজাতকদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা পাওয়া সহজ হবে।

তারা আরও বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়েই এনআইসিইউ ও এইচডিইউ ইউনিট চালু করা হয়েছে। লাকসাম জেনারেল হসপিটাল ইতোমধ্যে চিকিৎসাসেবার ক্ষেত্রে মানুষের আস্থা অর্জন করেছে। নতুন এই সেবাও একইভাবে রোগী ও স্বজনদের আস্থা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০