শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
২৯ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

 

মারণ ব্যাধি ক্যান্সারের আক্রান্ত সাভারের আশরাফ জামানের চিকিৎসা সহায়তায় অনুদান সংগ্রহের উদ্দেশ্যে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৮ আগস্ট বিকেল ৫টায় সাভারের ভারাপুর মাঠে এই চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়।

থানা রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি ও রেস্তোরা মালিক সমিতি’ (সাভার উপজেলা শাখা)-এর সার্বিক সহযোগিতায় এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলমের উদ্যোগে এই মানবিক কনসার্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দীন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ বদিউজ্জামান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম মোস্তফা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক ভিপি মোঃ আশরাফ খান, সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, সাভার সরকারি কলেজের সাবেক প্রচার সম্পাদক মোঃ জহিরউদ্দীন সীমান, সাবেক ভিপি মোঃ মহসিন এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানউল্লাহসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

 

আয়োজনে পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আলোকুর রহমান, দেলোয়ার হোসেন মাদবর, ইমন ইসলাম, সোহেল আলাম, কেনেডী জন ও শেকর লিটন।৭ন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুজ্জামান বাচ্চু পাথলীয়া  ইউনিয়নের হযরত আলী খান  মজলিস বাবুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী

 

চ্যারিটি এই কনসার্টে সংগীত পরিবেশন করেন সাভারের জনপ্রিয় বিভিন্ন শিল্পীরা ও ব্যান্ড ‘কিল দ্য স্ট্যাটিক’। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি গানের অনুষ্ঠান নয়, বরং অসুস্থ এক ভাইয়ের জীবন বাঁচানোর চেষ্টা।

এ সময় চ্যারিটি কনসার্টের উদ্যোক্তা মোঃ খোরশেদ আলম সাভারবাসীকে ধন্যবাদ জানিয়ে ক্যান্সারে আক্রান্ত আশরাফ জামান এর চিকিৎসায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০