শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২০ আগস্ট ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নির্মাণসামগ্রী ও অনুদান বিতরণ

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ লাকসামের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরিষদের পক্ষ থেকে নির্মাণসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় আল আমিন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ লাকসামের সেক্রেটারি এডভোকেট বদিউল আলম সুজন।

সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী ও সমাজকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ আবুল হাসেম প্রমুখ।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও অনুদান প্রদান করা হয়েছে। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্মাণসামগ্রী ও অনুদান পেয়ে উপকারভোগীরা সমাজকল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্দশা কিছুটা লাঘব করবে এবং বসতঘরসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহমেদ উল্লাহ সবুজ কুমিল্লার বর্ষসেরা পিআইও নির্বাচিত

১

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

২

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

৩

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৪

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৫

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৬

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৭

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৮

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৯

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

১০

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

১১

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১৩

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১৪

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৫

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৬

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৭

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৯

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

২০