শিরোনাম :
ajkersottoprokash24
৩ মে ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাধুলায় শিশুদের মেধা বিকাশ ঘটে- আসলাম চৌধুরী এমপি

মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

 



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত। প্রতিযোগিতায় বালক বিভাগে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, বালিকা বিভাগে আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং অপর একটি বিদ্যালয় রানারআপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। তিনি বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তাদের মেধা, শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বিজয়ীরা ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ায় ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। এতে তাদের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় পাওয়া যায়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও মোঃ ফারুখ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রতিযোগিতা ঘিরে মাঠে শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শিশুদের অংশগ্রহণ ও উৎসাহ অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০