শিরোনাম :
নাঙ্গলকোট ((কুমিল্লা) প্রতিনিধি :
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

নাঙ্গলকোট ((কুমিল্লা) প্রতিনিধি :

 



এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক; এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশের মধ্যে সেরা হওয়ায় আমি মুগ্ধ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন আছে পড়া লেখা নাই কিন্তু নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় ভালো ভবন না থাকলেও ভালো রেজাল্টে এগিয়ে। কথাগুলো বলছিলেন কুমিল্লা ১০(নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি আরো বলেন – এ মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া গৌরবের এবং ফাযিল পরীক্ষায় তাসলিমা আক্তার নামের যে ছাত্রী সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে এ বিয়ে না হয়ে গেলে তার দায়িত্ব আমি নিতাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অহিদুর রহমান খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনূর ইসলাম,গভর্নিং বডির সহসভাপতি নুরুল আমিন জসিম,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম,সাবেক পৌর কাউন্সিলর মুকুল মজুমদার ও মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মাসউদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।
অনুষ্ঠান শেষে দাখিল,আলিম ও ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০