শিরোনাম :
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

 



সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (১৩ সেপ্টেম্বর) নগরীর ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পৃথকভাবে পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৭টি মামলা দায়ের করে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে যানবাহনের বিভিন্ন অনিয়ম ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম নগরীর ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করে ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে, নগরীর বনশ্রী রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা অনুযায়ী ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজার নগরীতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০