
ছবি: রয়টার্স
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, সাম্প্রতিক ভোটে তাঁর শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পয়েন্টের হিসাবে এগিয়ে রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
বিরোধী শিবির আরব দলগুলোকে সঙ্গে নিয়ে ৬৭টি আসন পেয়েছে। তবে ইহুদি নেতৃত্বাধীন কয়েকটি দলের আপত্তির কারণে সরকার গঠনের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। এ সংখ্যা দিয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পথ খোলা নেই।
বামপন্থী নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন