শিরোনাম :
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
১৬ জুলাই ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্য, সম্প্রীতি ও সেবার প্রত্যয়ে ইতালি রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির যাত্রা

ইতালি প্রবাসী জালালাবাদবাসী সহ প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নে এবং দেশে অসহায় মানুষের সহায়তায় কাজ করার লক্ষ্যে রাজধানী রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইতালির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তেভেরদে স্থানীয় একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাইসার আহমেদ এর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেন চকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ডাঃ আনোয়ার ফরাজী ইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচিত সংগঠনিক সম্পাদক আবু সাইদ ভুইয়া, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি জামিলুল আরিফ, মন্তেভেরদের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সহিদুল্লাহ আক্তার, মফিজ তালুকদার, মনির ভুইয়া, মন্ত্রেসাক্র শাহজালাল পরিষদের সাবেক সভাপতি ইমরুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ, সিলেট বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাউসার আহমদ, মাদানী স্কুল এন্ড কলেজের এক্সিকিঊটিভ ডাইরেক্টর সঞ্জয় সাহা, মন্তেভেরদে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সেন্টু ভুইয়া, সিনিয়র সহ সভাপতি সাফা খন্দকার, কসবা সমিতির সভাপতি জীবন মোহাম্মদ, সাধারন সম্পাদক মনির হোসেন, সংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, নবিনগর সমিতির সভাপতি সোহেল রানা, দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা বুলেট বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া সদর সমিতির প্রধান উপদেষ্টা রিপন শাহ, মন্তেভেরদ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাকিব উদ্দিন, কসবা সমিতির উপদেষ্টা বশির আহমেদ, রিয়াজ উদ্দিন, রিয়াজ মোল্লা, মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির আল আমীন, গাজী নাদিম সহ আরও অনেকেই।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতিথিরা নতুন কমিটির নেতৃবৃন্দকে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান আরও জোরদার করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা ইউসুফ খান, এ কে সাকের খান, সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন, সহ সভাপতি সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ সংগঠনিক সম্পাদক ফরহাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না, রাহুল আহমেদ, আশরাফুল আলম হৃদয়, শফিউল আলম, ফরহাদ আহমেদ, মাহবুব আলম, তালহা আহমেদ, মোহাম্মদ মুন্না, শিপন আহমেদ, রিফাত আহমেদ, সেলিম আহমেদ, আইয়ুব মিয়া, মাহী আহমেদ তানভীর, সাজ্জাদ হোসেন, আবুল হোসেন, সালমান খান, দুলাল আহমেদ, আমির হুসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় তারা বলেন প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনটি কাজ করবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০