শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:

 



সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুণগত শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন এবং শিক্ষানুরাগী ও ওয়েক্সনিক্স টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবক উভয়ের দায়িত্ব অপরিসীম। শুধু শ্রেণীকক্ষের শিক্ষা নয়, বাড়িতেও সন্তানের পড়াশোনা ও আচরণের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। শিক্ষা পরিবেশ পরিকাঠামোগত উন্নয়নে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় সর্বদা সচেষ্ট রয়েছে। ​অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় অংশে অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং সার্বিক উন্নতির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০