শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

মো:রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

 



সকল ধর্মের সকল নাগরিকের সহাবস্থান ও সম্প্রীতির এই সীতাকুণ্ড তথা বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো বিষয় নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। এ ভূখণ্ডে বসবাসকারী সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা গেলে বাংলাদেশ বিশ্বে একটি অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্থান করে নেবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, ‘সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ ধাম রয়েছে। এ তীর্থস্থান শুধু সীতাকুণ্ড নয়, দেশের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষের কাছেও এ অঞ্চলকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চন্দ্রনাথ ধামকে আরও আধুনিক ও পর্যটনবান্ধব করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে আধুনিক পর্যটন কেন্দ্র ও শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা করেছেন। তিনি সীতাকুণ্ডের প্রতিটি এলাকার খবর রাখেন।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই পবিত্র দিনে আমাদের প্রত্যাশা—দেশ থেকে হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ দূর হোক। মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হোক। প্রতিটি ধর্মের মানুষ যেন নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতির আহ্বান অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন কুমার নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী সুনন্দ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মঠ ও মিশনের স্বামী হরিকৃপানন্দ মহারাজ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরু, সালামত উল্ল্যাহ, সদস্য সচিব মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন শ্রী জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু, মো. বখতিয়ার উদ্দিন, জুয়েল চক্রবর্তী, মিঠুন বৈষ্ণব, সীমা নাথ, অমলেন্দু কনক, মনোজ, রূপন দে, গোপাল শর্মা, বাবুল বাহাদুর শাস্ত্রী, পূজন দে, নন্দন চক্রবর্তী, কাকন দাশ, পাবন কৃষ্ণ দাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০