শিরোনাম :
Ovi Khairul
২৬ আগস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে এক ব্যক্তিকে জিম্মি, মারধর ও নির্যাতনের পর স্বজনদের কাছ থেকে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারী ও তার স্বামীসহ তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় স্থানীয় বিতর্কিত বিএনপি নেতা আজিজুল হাকিম ওরফে ‘মুরগি হাকিম’-এর নামও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, ঘটনাটি জানার পর তিনি কথিত হানিট্র্যাপ চক্রের সদস্যদের কাছে ২ লাখ টাকা দাবি করেন। চক্রের সদস্যরা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাদের বিরুদ্ধে অবস্থান নেন এবং পরবর্তীতে সাংবাদিকদের বিষয়টি জানানোর পাশাপাশি সাভার মডেল থানায় খবর দেন বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আজিজুল হাকিম ওরফে ‘মুরগি হাকিম’কে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে জুয়া, মাদক কারবার, ফিটিংবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের যে অভিযোগগুলো রয়েছে, সেগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে, বিগত আওয়ামী লীগ সরকারের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যক্তিগত ছবি থাকার যে দাবি করা হয়েছে, সেটিও সংশ্লিষ্ট সূত্রে যাচাই করা প্রয়োজন।

 

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার রেডিও কলোনির ভাটপাড়া এলাকার মানসুরা ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর দাবি, গত ২৪ আগস্ট দুপুরে ইমোর মাধ্যমে পূর্বপরিচিত এক নারী তাকে ওই ফ্ল্যাটে দেখা করার জন্য ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর অন্ধকার একটি কক্ষে থাকা কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়।

 

অভিযোগ অনুযায়ী, তাকে একটি কক্ষে আটকে রেখে শিকল ও রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে কাঠের রুল ও লোহার শিকল দিয়ে মারধর ও নির্যাতন করা হয়। পরে জোরপূর্বক স্বজনদের ফোন করিয়ে পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

এ ছাড়া একটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে। সারারাত আটকে রাখার পর ২৫ আগস্ট ভোর ৫টার দিকে বিষয়টি কাউকে না জানানোর শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।

 

ঘটনার পর ভুক্তভোগী সাভার মডেল থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ ভাটপাড়া এলাকার ওই ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় এক নারী ও তার স্বামীসহ মোট তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই নুরুল আমিন জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, আটক ব্যক্তিদের পরিচয় এবং ভুক্তভোগীর অভিযোগের সত্যতা যাচাইসহ সব ধরনের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০