শিরোনাম :
স্টাফ রিপোর্টার খাইরুল ইসলাম অভি সাভার
২৩ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।
‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুর্দিনের পরীক্ষিত কর্মী, রাজপথের ত্যাগী ও একাধিকবার রাজনৈতিক কারণে কারা নির্যাতিত সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাভারের স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
‎
‎তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সাইফুল ভাই, রাজনৈতিক মামলা-হামলা সহ্য করে একাধিকবার কারাবরণ করেছেন—তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র চালানো হচ্ছে। দলের গতিশীলতা ও জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যেই একটি চক্রান্তকারী গোষ্ঠী গোপনে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
‎
‎সাভার থানা বিএনপির স্থানীয় প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “দুর্দিনে যখন অনেকে মাঠে ছিল না, তখন সাভার থানা বিএনপির সভাপতি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। হামলা, মামলা আর জেল-জুলুম সহ্য করে তিনি সাভারের তৃণমূল বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন। আজ দলের সুসময়ে কোনো এক অদৃশ্য মহল তাঁকে সরিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার পাঁয়তারা করছে।”
‎
‎তারা আরও বলেন, রাজপথের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র তৃণমূলের কর্মীরা মেনে নেবে না। অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করা না হলে সাভারের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কঠোর জবাব দিতে বাধ্য হবে।
‎
‎এ বিষয়ে স্থানীয় দলীয় ফোরাম ও ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা জানান, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এবং চক্রান্তকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০