শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
৩০ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

Oplus_16908288

লাকসাম প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রচারের জেরে জাহিদুল হক নামের এক সাংবাদিককে ফেইসবুকে বয়কটের ডাক এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এম ফয়সাল আহমেদ (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে লাকসামের ইছাপুরা গ্রামের মজুমদার বাড়ির জামাল হোসেনের স্ত্রী নাজমা বেগমকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করে গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে ‘জেড টিভি নিউজ’ ফেইসবুক পেইজে লাইভ কন্টেন্ট প্রচার করেন সাংবাদিক জাহিদুল হক। ​উক্ত সংবাদ প্রচারের জেরে গত ২৯ আগস্ট দুপুর ৩টার দিকে লাকসাম পুরান বাজার এলাকায় অবস্থানকালে বিবাদী ফয়সাল আহমেদ তার নিজ ফেইসবুক আইডি থেকে সাংবাদিক জাহিদুলের ছবি ও পেইজের স্ক্রিনশট দিয়ে লাল ক্রস চিহ্ন দিয়ে একটি মানহানিকর পোস্ট করেন। পোস্টে তাকে ‘ঘুষখোর সাংবাদিক’ উল্লেখ করে বয়কট করার আহ্বান জানানো হয় এবং পাঁচ হাজার টাকা দাবির মিথ্যা অভিযোগ তোলা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তির ফেইসবুক প্রোফাইলে আগ্নেয়াস্ত্র হাতে নেওয়া একটি ছবিও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে সাংবাদিক জাহিদুল হক জানান, ফেইসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং সন্ত্রাসী প্রকৃতির ওই ব্যক্তির হুমকিতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে তিনি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

​লাকসাম থানার পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০