শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
১১ অক্টোবর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় কুমিল্লার লাকসামে চার উপজেলার ১২০ জন সাংবাদিকের অংশগ্রহণে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে লাকসাম পৌর অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা ও ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল।

লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ। উদ্বোধনী বক্তব্য দেন সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল।

প্রশিক্ষণ সেশনে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, তথ্যের নির্ভরযোগ্যতা, পেশাগত সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সময়োপযোগী সাংবাদিকতা চর্চার মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে অফিসিয়াল ব্যাগ, প্যাড ও কলম উপহার হিসেবে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সমাপনী বক্তব্যে লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সমাজের কাছে সত্য তুলে ধরার অঙ্গীকার। পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই এবং নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। চার উপজেলার সাংবাদিকদের একত্র করে এ প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সবাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও এগিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিক, প্রশিক্ষক এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ সাধনে লাকসাম প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০