শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
২২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

oplus_0

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

ঢাকা, ২০ জুলাই: দক্ষিণ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকায় নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও “Nelson Mandela Peace Award 2026” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. খান আসাদুজ্জামান (PVMS)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিব আলী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মি. বাবু।

অনুষ্ঠানে মানবাধিকার, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬ প্রদান করা হয়।

এ সময় এসএলএ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মোঃ জে এইচ রানা মানবাধিকার বিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য Human Rights Activity ক্যাটাগরিতে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬ গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর মোঃ জে এইচ রানা মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি মানবতার কল্যাণে কাজ করা সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের। এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। ইনশাআল্লাহ, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবসেবার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

অনুষ্ঠিতে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং বিশ্বজুড়ে শান্তি, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেলসন ম্যান্ডেলার আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০