শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দিন দিন বেড়ে চলা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং BRAC সড়ক নিরাপত্তা কর্মসূচির সহযোগিতায় সোমবার (১৮ মে) বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, দেশের অন্যান্য উপজেলার তুলনায় সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, উল্টো পথে যান চলাচল, পথচারীদের অসচেতনতা, ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা এবং ফুটপাত দখলসহ বিভিন্ন কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। বক্তারা আরও বলেন, মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন টার্মিনাল ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল সড়ক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী ও এলজিইডির সদস্য সচিব মোঃ আলমগীর বাদশাহ্-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন BRAC সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। এছাড়াও বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর, বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মো. সোহেল, সীতাকুণ্ড পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু ও সাইদুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন Bangladesh Road Transport Authority-এর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মশালায় সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা কমাতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০