শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৩ জুনe ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে চলছে বাড়তি উন্মাদনা। এই উন্মাদনার অংশ হিসেবেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়ে গেল এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল পুলিশ সদস্যদের ‘আর্জেন্টিনা’ ও ‘ব্রাজিল’ সমর্থক দল। এক শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ২-১ গোলে হারিয়ে জয়োল্লাসে মেতেছে ব্রাজিল সমর্থক পুলিশ দল।

শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান। ৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে ম্যাচে ফিরে আসে ব্রাজিল সমর্থক দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, চলমান বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হওয়ায় থানার সদস্যরাও দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই বেশ আনন্দিত। নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, এ ধরনের আয়োজন প্রশংসনীয়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষকে বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব, আজকের আয়োজন সেই বার্তাই দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার মানিকচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

১০

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১২

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১৩

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৪

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৬

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৭

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৮

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৯

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

২০