শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
১৩ জুনe ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশীদ ইয়াছিন

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অগ্রগতিতে গুণীজনদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের যথাযথ মূল্যায়ন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজে মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে। বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, গুণীজনদের স্বীকৃতি প্রদান শুধু তাঁদের সম্মানিত করাই নয়, বরং সমাজে তাঁদের অবদানকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের কাজকে আরও ব্যাপকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০