শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৮ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

তিনি বলেন, ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হামলায় যারা মানুষ হত্যা, আহত ও পঙ্গু করেছে, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া পুনরায় শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন।

সমাবেশ শেষে ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের আমির, সভাপতি, সেক্রেটারিসহ দলটির উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহমেদ উল্লাহ সবুজ কুমিল্লার বর্ষসেরা পিআইও নির্বাচিত

১

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

২

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

৩

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৪

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৫

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৬

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৭

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৮

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৯

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

১০

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

১১

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১৩

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১৪

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৫

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৬

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৭

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৯

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

২০