শিরোনাম :
ajkersottoprokash24
২৮ মে ২০২৫, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোয়ালিফায়ারে পা রাখল কোহলির বেঙ্গালুরু

লক্ষ্যটা ছিল রীতিমতো এভারেস্টসম। ২২৮ রান তুলতে হতো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তা করতে পারলে পুরস্কারটাও ছিল বেশ বড়, কোয়ালিফায়ারে একটা জায়গা হয়ে যেত তাদের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুটো সমীকরণই মেলাল বেঙ্গালুরু। তাতেই দলটা গুজরাট টাইটান্সকে টপকে চলে গেছে আইপিএলের কোয়ালিফায়ারে।

লক্ষ্ণৌয়ের বিদায়টা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। একানা স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে তাদের সামনে ছিল মাথা উঁচু করে বিদায় নেওয়ার হাতছানি।

এই রানকে ‘এভারেস্টসম’ বলা হচ্ছে মূলত বেঙ্গালুরুর ইতিহাসের কারণে। বিরাট কোহলিরা নিজেদের ইতিহাসে এর আগে ২০০ রানের বেশি তাড়া করেছিলেন মোটে ২ বার, ২২৮ রান কখনো তাড়া করতে পারেনি। গুজরাটকে তিনে ঠেলে শীর্ষ দুই নিশ্চিত করতে চাইলে বেঙ্গালুরুর নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করতে হতো।

এ সম্ভাবনাকে সামনে রেখে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরু থেকেই আগ্রাসী রূপ নেয়। ফিল সল্ট, বিরাট কোহলি, রাজত পাতিদার দ্রুত রান তুলে দলের ভিত গড়ে দেন। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন অধিনায়ক জিতেশ শর্মা। মাত্র ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়। মায়াঙ্ক আগরওয়ালও ৩৫ বলে ৪১ রান করে তাকে সঙ্গ দেন। শেষমেশ ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বেঙ্গালুরু ২৩০ রান তুলে ৬ উইকেটের দারুণ জয় পায়।

এই জয়ে বেঙ্গালুরু আইপিএল ২০২৫-এর লিগ পর্বে দারুণভাবে শেষ করল। তারা চলে গেল কোয়ালিফায়ারে, যেখানে জিতলে সরাসরি ফাইনালে, হারলেও সুযোগ থাকবে দলের। অন্যদিকে, পান্তের অসাধারণ ইনিংসের পরও দলের বোলিং ব্যর্থতার কারণে জেতা হয়নি লক্ষ্ণৌয়ের। পয়েন্ট তালিকার ৭ম দল হয়ে তারা আইপিএল থেকে বিদায় নিল আজ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

১

আহমেদ উল্লাহ সবুজ কুমিল্লার বর্ষসেরা পিআইও নির্বাচিত

২

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

৩

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

৪

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৫

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৬

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৭

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৮

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৯

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

১০

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

১১

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

১২

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১৪

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১৫

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৬

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৭

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৮

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

২০