শিরোনাম :
নিজস্ব প্রতিবেদক:
১১ মে ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে “জননেতা আতাউর রহমান ট্রাস্ট” এর উদ্বোধন

অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে রাজশাহীতে “জননেতা আতাউর রহমান ট্রাস্ট” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে ট্রাস্টটির উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টটির প্রতিষ্ঠাতা ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। উদ্বোধনী বক্তব্যে সাইদুর রহমান বলেন, গরিব-দুঃখী, অসহায় পরিবার এবং তাদের সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা ব্যয়ের সহায়তায় কাজ করবে এই ট্রাস্ট। তিনি আরও বলেন, তার নানা জননেতা মাদারবক্স ছিলেন অবিভক্ত বাংলার আইন পরিষদের সদস্য ও রাজশাহী পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী মেডিকেল স্কুল, রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ, গার্লস স্কুল, কোর্ট অ্যাকাডেমি, হাই স্কুল, মুসলিম উচ্চ বিদ্যালয় সহ ২০ থেকে ৩০ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি।

প্রেসক্লাব সভাপতি বলেন, তার পিতা জননেতা আতাউর রহমান এদেশে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন এছাড়াও ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা মনোয়ার রহমান ভাষা আন্দোলন, নারী মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি রাজশাহীতে মহিলা শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ হাজার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। পরিবারের সেই আদর্শ ধারণ করেই আমার সকল সম্পদ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্ট শুধু রাজশাহীতেই নয়, সারাদেশে নতুন ধারা সৃষ্টি করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আফরোজি রহমান খেলনা, সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, কোষাধ্যক্ষ আল আমিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, কবি আরিফুল হক কুমার, সালাউদ্দিন মিন্টু, আব্দুল হাকিম রাজা, জামিল হোসেন জনি ও আশিকুল ইসলাম।এছাড়াও উপদেষ্টা কাজী নকীব উদ্দিন, সরকার শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০