শিরোনাম :
Hamidul Islam
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেবে গড়তে চান আবদুল মান্নান সুমন

নিজস্ব প্রতিবেদক।

 



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য তফসিল ও ১২ নভেম্বর প্রথম দফার তারিখ ঘোষণার সাথে সাথে উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। যার ধারাবাহিকতায় কুমিল্লার মনোহরগন্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আবদুল মান্নান সুমন। এলাকাবাসী ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণার পাশাপাশি ওনার পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) দেবপুর জনকল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতার এই ঘোষণায় সাধারণ মানুষ তথা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, দেবপুর গ্রামের বাসিন্দা মরহুম আবদুল ওয়াদুদের পুত্র আবদুল মান্নান সুমন স্কুল জীবন থেকে বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে এখন তিনি মনোহরগন্জ উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টটিংয়ে
মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করে এখন তিনি সমাজে একজন পরিচ্ছন্ন রাজনীতিক, একজন সমাজসেবী সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মনোহরগন্জ ও ঢাকায় বিভিন্ন সময় হামলা, মামলা, হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখে ওতোপ্রোতোভাবে জড়িত মান্নান সুমন। সরকারের অনুমোদন পাওয়া জনসেবামূলক প্রতিষ্ঠান “দেবপুর জনকল্যাণ পরিষদ” এর সাধারণ সম্পাদক তিনি। এই সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডের সুনাম অত্র এলাকাব্যাপী ছড়িয়ে পড়েছে।

একজন সজ্জন, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে রয়েছে আবদুল মান্নান সুমনের খ্যাতি ও সুনাম। বর্তমান তিনি নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা পূর্বাচলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মান্নান সুমন বলেন, ঝলম উত্তর ইউনিয়নকে এলাকাবাসীকে সাথে নিয়ে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এজন্য এলাকাব সর্বস্তরের জনগনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চান তিনি । সেইসাথে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে লাকসাম – মনোহরগন্জের অভিভাবক, সংসদ সদস্য মো: আবুল কালামের হাতকে শক্তিশালী করতে চান।

ব্ক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান জিলানী, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবদুল আউয়াল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি, আমির হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, প্রবাসী মোরশেদ আলম প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০