শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
৭ আগস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও লাকসাম

Oplus_16908288

লাকসাম প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে কারাতে শিক্ষার্থীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান এবং কারাতে সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় লাকসাম উপজেলা অডিটোরিয়ামে লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারাতে প্রশিক্ষক মো. হারুন অর রশিদ সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাকসাম কারাতে একাডেমির সভাপতি নার্গিস সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নৈতিকতা ও মানসিক দৃঢ়তা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, অভিভাবক সদস্য সৈয়দ মিজানুর রহমান হিরণ, সাংবাদিক সেলিম হীরা চৌধুরী, মো. নজরুল ইসলাম ও সালে মাহমুদ সুমন।

এ সময় কারাতে প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা বলেন, “কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, শৃঙ্খলাবোধ তৈরি হচ্ছে এবং তারা আত্মরক্ষার কৌশল শিখছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সার্টিফিকেট ও বেল্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, “আজকের এই স্বীকৃতি আমাদের আরও ভালোভাবে অনুশীলন করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য অর্জন করতে চাই।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থী, অভিভাবক, অতিথিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০