লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে অসহায় পরিবারের এক মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা অনুদান দিয়েছে প্রবাসী ঐক্য ফাউন্ডেশন। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ইছাপুরা গ্রামে মেয়েটির বাবার হাতে এ অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সমাজ সভাপতি আমিনুল ইসলাম ও ইছাপুরা বাজার সভাপতি রফিকুল ইসলাম।
এ ছাড়া সমাজের প্রতিনিধি আলমগীর হোসেন, ছিদ্দিকুর রহমান সোহাগ, সুমন, ইয়াসিন, রাকিব, মহসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অসহায় পরিবারের মেয়ের বিয়েতে এ আর্থিক সহায়তা স্থানীয়ভাবে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন