
সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে সাভারের তারাপুর ফুটবল একাডেমির আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবাল। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন মাদবর। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
৬০ মিনিটের রোমাঞ্চকর এ ম্যাচে মুখোমুখি হয় যশোর কিং এবং ধল্লা এলিট ফুটবল ক্লাব, মানিকগঞ্জ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে যশোর কিং। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় দলটি।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন যশোর কিংয়ের ৭৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ সিয়াম। অতিথিরা তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে শুভে
চ্ছা জানান।
মন্তব্য করুন