শিরোনাম :
নিজস্ব প্রতিবেদক।
২৬ আগস্ট ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক।

 



কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আজগরা ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ শহিদ উল্লাহ।

তিনি বলেন, “চেয়ারম্যানের পদ আমার কাছে ক্ষমতা ভোগের বিষয় নয়, এটি জনগণের সেবা ও এলাকার উন্নয়নের দায়িত্ব। নেতৃত্ব নয়, মানুষের সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য।”

মুহাম্মদ শহিদ উল্লাহ বলেন, আজগরা ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করতে পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন। এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নিরাপদ পানি ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।

চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ শহিদ উল্লাহ বলেন, এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার প্রতিটি মানুষের কথা শুনব। দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করব। জনগণের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবো।”

এছাড়াও তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের অর্থ ও সরকারি সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবো ইন শা আল্লাহ ।

মুহাম্মদ শহিদ উল্লাহ বলেন, “আজগরা ইউনিয়নের প্রতিটি এলাকা একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার প্রতিটি গ্রাম, মহল্লা ও পাড়া যেন সমানভাবে উন্নয়নের সুযোগ পায়—সেদিকে বিশেষ নজর থাকবে।”

তিনি আজগরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “আমার কাছে চেয়ারম্যান হওয়া কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি জনগণের সেবা করার একটি সুযোগ। মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সামনে রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০