শিরোনাম :
মোঃ আবু রায়হান কলারোয়া উপজেলা প্রতিনিধি।
১০ জুলাই ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাদার রাজত্বে জিম্মি হাজারো মানুষ: দ্রুত পিচকরণের দাবিতে ফুসে উঠছে জনগণ

দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারহীন। পিচের সড়ক তো দূরের কথা, পুরোনো ইটের সলিং নষ্ট হয়ে এখন শুধুই কাদার রাজত্ব। সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী বাজার থেকে যুগিখালী ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির চরম বেহাল দশায় চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত রাস্তাটি পিচকরণের দাবিতে এখন ফুসে উঠছে স্থানীয় জনগণ।স্থানীয় সূত্রে জানা গেছে, যুগিখালী ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র এই সড়কটি। এই রাস্তাটি ব্যবহার করেই প্রতিদিন যুগিখালী বাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পল্লী বিদ্যুৎ অফিসে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীকে প্রতিদিন এই কাদা-মাটি মাড়িয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।ভুক্তভোগী এলাকাবাসী জানান, বিগত আওয়ামী সরকারের আমলে সড়কটি পিচকরণের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি রাস্তাটির নামকরণ করা হয়েছিল ‘আবুল বাশার সড়ক’ নামে। কিন্তু দীর্ঘ এক যুগেও সড়কটির কোনো উন্নয়ন হয়নি, পরিবর্তন হয়নি জনগনের ভাগ্যের। দীর্ঘ ১৭ বছর আগে এই রাস্তায় ইটের সলিং করা হয়েছিল, যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে।বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি খানাখন্দ আর হাঁটু সমান কাদায় পরিণত হয়। কাদার কারণে প্রতিনিয়ত পথচারী ও শিক্ষার্থীরা পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত বছর এই সড়কে একটি যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যাওয়ার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় এলাকার কোনো মানুষ অসুস্থ হলে। খানাখন্দ আর কাদার কারণে জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না।এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পেয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। সরকারের পরিবর্তন হলেও আমাদের দুর্ভোগ কমেনি।”যুগিখালী বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি জরুরি ভিত্তিতে পিচকরণ (পাকাকরণ) করার জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি) মহোদয় এবং সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০