শিরোনাম :
মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার।
১৩ আগস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলারোয়ার যুগিখালী ওয়াটার সাপ্লাই প্রকল্পে দীর্ঘসূত্রতা: সুপেয় পানির সংকটে হাজারো মানুষ

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার।

 



সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়ায় সরকারি উদ্যোগে শুরু হওয়া পানি সরবরাহ (Water Supply) প্রকল্পের কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। বছরের পর বছর পার হয়ে গেলেও প্রকল্পটি চালু না হওয়ায় সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দা।সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের নির্দিষ্ট এলাকায় পানি সরবরাহের জন্য বিশাল ওভারহেড পানির ট্যাংক এবং অবকাঠামো নির্মাণ করা হলেও তা এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। চারপাশ ছেয়ে গেছে ঝোপঝাড়ে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় লোহার পাইপ ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সাধারণ টিউবওয়েলে পানি উঠছে না। আর্সেনিক ও অতিরিক্ত আয়রনের কারণে নলকূপের পানিও পানের অযোগ্য। এই অবস্থায় সরকারি ওয়াটার সাপ্লাই প্রকল্পটি চালু হলে তাদের দীর্ঘদিনের পানির কষ্ট দূর হতো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবে প্রকল্পের কাজ মাঝপথে থমকে আছে।এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের এখানে খাবার পানির খুব কষ্ট। অনেক দূর থেকে পানি এনে খেতে হয়। পানির ট্যাংক তৈরি হতে দেখে আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় আমাদের সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে।”জনস্বার্থ রক্ষা ও এলাকার মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে দ্রুত এই ওয়াটার সাপ্লাই প্রকল্পের বাকি কাজ শেষ করে তা চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যুগিখালী ইউনিয়নবাসী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০