শিরোনাম :
সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি
৮ জুনe ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে বিদ্যুৎ বিলের বকেয়া আদায় এবং বকেয়া গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে ১৯২ জন গ্রাহকের কাছ থেকে মোট ৪ লাখ ৮৬ হাজার ৩৯০ টাকা আদায় করা হয়েছে।
এ সময় বকেয়া বিল পরিশোধ না করায় ২০৬টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব গ্রাহকের মোট বকেয়ার পরিমাণ ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬৭২ টাকা।
সূত্র আরও জানায়, অভিযানের সময় দুটি বিদ্যুৎ মিটার অপসারণ (রিমুভ) করা হয়েছে।

পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর আলম (মূধা) বলেন, বকেয়া আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে বিদ্যুৎ বিলের মোট বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা। বকেয়া আদায় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসী মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

লাকসামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কলেজ হোস্টেল চালুর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

জিয়া সাইবার ফোর্স লাকসাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি

কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রেস্ট টিউমার কেন হয়? এর চিকিৎসা কী- ডা. জান্নাতুল ফেরদৌস

সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

অবশেষে দখলমুক্ত হলো নবাব ফয়জুন্নেছা জাদুঘরের ঐতিহাসিক প্রবেশপথ

সীমান্তরেখায় ৬ নারী-শিশুর দিন কাটছে অনাহারে

১০

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

১১

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

১৩

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

১৪

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

১৫

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

১৬

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

১৭

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

১৮

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

১৯

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

২০