শিরোনাম :
মো:রমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৩০তম বছরে পদার্পণ

মো:রমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 



ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৩০তম বছরে পদার্পণ,বাউবি চট্টগ্রাম ক্যাম্পাসে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডাক দিয়ে যাই’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রুপম দাশ, প্রকাশনা সম্পাদক কাজী শাহাজাহান, সভাপতির সাংগঠনিক উপদেষ্টা আলী আজম বাবলু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম ও শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাবেয়া সুলতান। বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন চট্টগ্রাম অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এবং মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই ‘ডাক দিয়ে যাই’ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেন। এ সময় চট্টগ্রাম অঞ্চল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, গোলাম আজম লিটন, বোরহান উদ্দিন ও জাহাঙ্গীর আলম; সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন নীল; আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন; উচ্চতর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম; সহ-ক্রীড়া সম্পাদক মো. রুবেল; সহ-প্রচার সম্পাদক রাসেদুল আলম; সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার; সহ-সাহিত্য সম্পাদক সাইফুল আলম এবং সহ-অর্থ সম্পাদক নয়ন সরকার।

এছাড়াও সংগঠনের সদস্য ফজলু, নাসির উদ্দিন, পারভেজ আহমেদ, রিয়াজ হাওলাদার, হাফিজ, সাগর, ইমন, ইলমা, নাছিমা, আজিম, মিন্টু, কাদের, সাওদা, রোয়াজা, নাহিদুল, হানিফ, দিতি, সানজিদা, সামিয়া, মাইনুদ্দিন ও ইফতেখারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যাম্পাসে ‘ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০