শিরোনাম :
মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালুবাহী ট্রাকের ধাক্কায় বিটিসিএল শ্রমিক নিহত, চালক গুরুতর আহত

মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

 



চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. ইমরান (২৮) নামে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের চালক মো. জাকির হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বারৈয়ারঢালা এলাকায় হাক্কানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজের জন্য মিনি ট্রাকটি মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অবস্থান করছিল। এ সময় ঢাকামুখী লেনে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক মিনি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মিনি ট্রাকে থাকা শ্রমিক ইমরান গুরুতর মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় মিনি ট্রাকচালক জাকির হোসেন গুরুতর আহত হন। নিহত ইমরান বগুড়া জেলার কাহালু থানার দক্ষিণ জামগ্রাম এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহত জাকির হোসেন বরিশালের গৌরনদী থানার কাচিয়া এলাকার মো. হোসেন গাজীর ছেলে। দুর্ঘটনায় দুইটি যানবাহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জাকির হোসেনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে নিহত ইমরানের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ হেফাজতে নেন। এসআই মো. জিয়া উদ্দিন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০