শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৭ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ন্যায্য অধিকার ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। রোববার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়। এতে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিয়ার রহমান তোকদার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ আজাদ, সাবেক নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম হৃদয়, সদস্য মোঃ মাসুদ রানা ইকবাল প্রমুখ।

মানববন্ধনে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিয়ার রহমান তোকদার বলেন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৮৬ একটি সিলেকশন কমিটি দ্বারা পরিচালনা করা হচ্ছে। সর্বস্তরের মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের সুপারিশে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন সিলেকশন কমিটি গঠনের বিধান নাই। অতএব দ্রুত ত্রিবার্ষিক নির্বাচন দেয়া নাহলে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

সাবেক সদস্য মোঃ মাসুদ রানা ইকবাল বলেন, একটি রাজনৈতিক দল অবৈধভাবে সিলেকশন কমিটি গঠন করে শ্রমিকদের ন্যায্য দাবীকে তুচ্ছ করা হয়েছে। আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা কারও পক্ষপাতিত্ব না করে শ্রমিকদের ন্যয্য দাবী পূরণে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করুন। তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য গণঅভ্যুত্থান হলেও এখন পর্যন্ত শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সড়কপথ অবরোধ করা হবে। পরে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ও কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে শ্রমিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০