শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৯ মে ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধরলা-ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে আতঙ্কিত উলিপুরবাসী

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধ এবং নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ইসলামপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর, রসুলপুর, হিন্দুপাড়া ও মাঝিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ধরলা ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। গত এক বছরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে দুই শতাধিক বসতবাড়ি, অসংখ্য কৃষিজমি, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও মন্দির নদীগর্ভে বিলীন হয়েছে। তারা জানান, বর্তমানে কয়েক হাজার ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শত শত বিঘা কৃষিজমি নদীভাঙনের সরাসরি হুমকির মুখে রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, নদীভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠান যে জিও ব্যাগ ফেলছে, সেখানে নানা ধরনের অনিয়ম হচ্ছে। নিম্নমানের কাজ ও যথাযথ তদারকির অভাবে ভাঙন প্রতিরোধ কার্যকর হচ্ছে না বলেও তারা দাবি করেন।

এসময় তারা দ্রুত এসব অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ না হলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন বক্তারা। জনদুর্ভোগ ও ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০