শিরোনাম :
সাগর আহমেদ জজ (নেত্রকোনা) প্রতিনিধি :
১১ মে ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গণমাধ্যমে ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা এবং হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ হয়রানির প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ফারিয়া পূর্বধলা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিরাজ, উপদেষ্টা আসরাদুল হক সোহেল, আল মাসুদ বিশ্বাস, খোকন, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প বর্তমানে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এই খাতে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ প্রতিনিধি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তারা সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী হিসেবে দেশের প্রচলিত আইন ও নীতিমালা মেনে চিকিৎসকদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং নতুন ওষুধের কার্যকারিতা সম্পর্কে অবহিত করেন। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে তারা জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে অভিযোগ করেন যে, পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়ই তাদের প্রতি অবমাননাকর ও মানহানিকর শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এতে প্রতিনিধিরা এবং তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটছে। এমতাবস্থায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওষুধ প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০