শিরোনাম :
ইলিয়াছ হোসাইন রিপোর্টার কুমিল্লা।
২১ জুলাই ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনের প্রসার এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১ নম্বর বাংগড্ডা ইউনিয়নের বাংগড্ডা বাজারে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বাংগড্ডা বাজারের মজুমদার অ্যান্ড ব্রাদার্স মার্কেট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বাংগড্ডা পূর্ব ও পশ্চিম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন শাহাদাত হোসেন।

শাখার অপারেশন ম্যানেজার বিশ্বজিৎ চন্দ্র দে-এর সঞ্চালনায় এবং শাখা ব্যবস্থাপক মো. নাজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক ধ্রুবজ্যুতি প্রসাদ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. মোশাররফ হোসেন এবং ভূচ্চি বাজার শাখার ব্যবস্থাপক (এসপিও) রাবেয়া বেগম ঝুমুর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট অর্থনীতিতে রূপান্তর করতে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। তিনি ব্যবসায়ী ও গ্রাহকদের নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর (Bangla QR) এবং ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে আরও এগিয়ে আসার আহ্বান জানান। গ্রাহক প্রতিনিধিরাও তাঁদের বক্তব্যে বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীদের হাতে বাংলা কিউআর (Bangla QR) কোড আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিথিরা। কিউআর কোড গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল মজুমদার অ্যান্ড ব্রাদার্স, আমিন ট্রেডার্স, আলপনা ট্রেডার্স, বিসমিল্লাহ ট্রেডার্স, মিথুন এন্টারপ্রাইজ, মজুমদার ট্রেড সেন্টার, শাহীন স্টোর অ্যান্ড কনফেকশনারি, আরজু ফিশ ফিড অ্যান্ড মেডিসিন লিমিটেড, জনপ্রিয় মেটাল, এম এস টিম্বার্স, মাহবুব ট্রেডার্স এবং রায়হান টেলিকম। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক বাংগড্ডা বাজার শাখার কর্মকর্তা-কর্মচারী, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক এবং অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।বক্তারা আশা প্রকাশ করেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমবে, আর্থিক লেনদেন হবে আরও নিরাপদ ও স্বচ্ছ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০