শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
২৭ জুনe ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

oplus_0

সাভার প্রতিনিধি খাইরুল ইসলাম অভি।

সাভারে উৎসবমুখর পরিবেশে ‘যুব উদ্যোক্তা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার থানা রোডের বাগানবাড়ী রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ দিদারুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “তরুণ ও যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে। সাভারের যুব সমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে আমরা সব সময় পাশে আছি ও থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান। তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক বাজার ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে মোঃ দিদারুল ইসলাম দিপু বলেন, “যুব উদ্যোক্তা ফাউন্ডেশন তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা নতুন উদ্যোক্তাদের পথচলাকে আরও মসৃণ করবে। দিনব্যাপী এই আয়োজনে সাভার ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক তরুণ ও নারী উদ্যোক্তা অংশ নেন। কর্মশালা শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সাভারের স্থানীয় জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বারামখানা’ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০