শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
১৭ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাভারে ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’র পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে সাভারের শিমুলতলায় অবস্থিত এম.কে. কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, সুধীজন এবং ইসলামী সংস্কৃতিপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো মিলনায়তনে ছিল এক আধ্যাত্মিক, সুশৃঙ্খল ও আবেগঘন পরিবেশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে অপসংস্কৃতি, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আদর্শবান, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’র এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’র চেয়ারম্যান মাওলানা মাসুম রাব্বানী। তিনি বলেন, ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদর্শিক সমাজ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’র তরুণ ও প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত, ইসলামী সংগীত ও নাশিদ। শিল্পীদের সুললিত কণ্ঠে পরিবেশিত পরিবেশনাগুলো উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং ধর্মীয় আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক চিন্তা, সৃজনশীলতা এবং ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপস্থিত ওলামায়ে কেরাম। পরে অংশগ্রহণকারীদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০