সাভারের শেষপ্রান্ত খঞ্জনকাঠি গুচ্ছ গ্রামে নবনির্মিত খঞ্জনকাঠি জামে মসজিদ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভির নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনকালে ওবায়দুর রহমান অভি বলেন, “সাভারের একেবারে শেষপ্রান্তে অবস্থিত হওয়ায় খঞ্জনকাঠি এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এলাকাবাসী আমাকে মসজিদের সমস্যার কথা জানালে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করি। আজ মসজিদটির কাজ সম্পন্ন করে মুসল্লিদের জন্য উন্মুক্ত করতে পেরে আমি আনন্দিত। নতুন এই মসজিদ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিগণ। তারা জানান, আগে নামাজের জন্য দূরবর্তী মসজিদে যেতে হতো,এখন ঘরের কাছে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। এই মহৎ উদ্যোগের জন্য তারা ওবায়দুর রহমান অভির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন