শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৮ জুলাই ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর গ্রামে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক অভিযুক্ত মকবুল হোসেন (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। ঢাকায় অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি লাকসামের উদ্দেশে রওনা হয়েছেন। পরে তাকে অনুসরণ করে পুলিশের একটি দল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লাকসাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ছোট চাঁদপুর গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা শিশুদের বিরুদ্ধে সংঘটিত এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ লাকসাম থানায় এ ঘটনায় মামলা নম্বর-১০ দায়ের করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, ১৬ জুলাই সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছোট চাঁদপুর গ্রামের একটি বসতঘরে মকবুল হোসেন তিন শিশুকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, জোরপূর্বক চুম্বন করা এবং যৌনাঙ্গে স্পর্শ করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের ভুক্তভোগী তিন শিশু হলেন—চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মমতাজ আক্তার (১১), প্রথম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আক্তার মাওয়া (৭) এবং একই শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার (৬)।

যৌন নিপীড়নের শিকার এক শিশুর পিতা বলেন, “দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। ওসি ম্যাডাম গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসামি প্রভাবশালী হওয়ার পরও আমাদের মামলা নিয়েছেন এবং তাকে গ্রেফতার করেছেন। অথচ মকবুল ও তার মা বলতেন, টাকার কাছে গরিবের ইজ্জতের কোনো মূল্য নেই। টাকা দিয়ে সব ঠিক করে ফেলবেন। কিন্তু আমরা দেখলাম, গরিবও বিচার পায়।”

নাম প্রকাশে অনিচ্ছুক ছোট চাঁদপুর গ্রামের এক বাসিন্দা দাবি করেন, মকবুল একটি নারী পাচার মামলায় সৌদি আরবে কারাভোগ করে দেশে ফেরেন। দেশে ফিরে তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও এলাকায় প্রচলিত ছিল। শিশু যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীর ভূমিকার প্রশংসা করেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “আসামিকে ধরতে লাগাতার অভিযান চালানো হয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, অভিযুক্ত মকবুল হোসেন এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। তবে মামলার তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০