শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২৩ জুলাই ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর গ্রামে তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে মকবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৯ জুলাই ২০২৬ইং তারিখে লাকসাম থানায় মামলাটি রুজু করা হয় (মামলা নম্বর: ১০)। এজাহার ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে ছোট চাঁদপুর গ্রামের একটি বসতঘরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযোগকারী কাউছার (৩৬) এজাহারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, অভিযুক্ত মকবুল হোসেন ভুক্তভোগী শিশুদের যৌন নিপীড়নের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন, জোরপূর্বক চুম্বন করেছেন এবং শিশুদের যৌনাঙ্গে হাত দেওয়ার মতো ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, এই ঘটনায় ভুক্তভোগী শিশুদের মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মমতাজ আক্তার (১১), প্রথম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আক্তার মাওয়া (৭) এবং একই শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার (৬)। ঘটনার পর থেকে এলাকার অভিভাবক ও সচেতন মহলে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মকবুলের এ ধরনের আচরণ নতুন নয়। ভয়ে অনেকে এতদিন মুখ খোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, “মকবুল নিজের মেয়ের প্রতি কুনজর দেওয়ায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। যার কাছে নিজের সন্তান নিরাপদ নয়, তার কাছ থেকে অন্যের মেয়েরা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন ওঠে।” জানা গেছে, অভিযুক্তের স্ত্রীর করা একটি মামলাও বর্তমানে চলমান রয়েছে।

অভিযুক্ত মকবুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে সোস্যাল মিডিয়ায় প্রাপ্ত অজ্ঞাত স্থান থেকে করা এক ভিডিও বার্তায় অভিযুক্ত মকবুল দাবি করেন এটি মিথ্যা মামলা এবং তালাক দেয়াতে তার স্ত্রী স্থানীয় কয়েকজনের সহায়তা এসব ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আসামি ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০