শিরোনাম :
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।
২১ জুলাই ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

Oplus_16908288

মো: রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে দুটি সড়ক সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার প্রস্তাব করা হলেও, আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে এ প্রস্তাবে সম্মতি দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। ওই এলাকার সঙ্গে সিলিমপুর আবাসিক এলাকার সরাসরি সড়ক সংযোগ স্থাপন করলে ভবিষ্যতে নিরাপত্তা ও বসবাসের পরিবেশ ব্যাহত হতে পারে। এ কারণে প্লট মালিকদের মতামতের ভিত্তিতে সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। পরে সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন করে মৌজা ম্যাপ অনুযায়ী সম্ভাব্য রুটগুলো যাচাই-বাছাই করেন তিনি।

পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “জঙ্গল সলিমপুরের ওই সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। স্থায়ী কোনো সড়ক আবাসিক এলাকার ভেতর দিয়ে না করাই ভালো। প্লট মালিকদের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীকে বিকল্প স্থান দেখিয়ে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিকল্প রুটের ব্যয় নির্ধারণ করে তারা পরবর্তী সময়ে সিডিএকে অগ্রগতি জানাবে।”

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান সিলিমপুর আবাসিক এলাকাকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বাসিন্দাদের খাল-নালায় ময়লা-আবর্জনা না ফেলা, জলাবদ্ধতা সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকা এবং সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

এ সময় তিনি আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকট সমাধানের আশ্বাস দিয়ে জানান, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। ওয়াসা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং পর্যায়ক্রমে এলাকার নাগরিক দুর্ভোগ দূর করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০