শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
১৬ জুনe ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়া সাইবার ফোর্স লাকসাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লাকসাম রেলওয়ে জংশন লেকপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমেদ।

আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে জিয়া সাইবার ফোর্সের লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা এ উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মজির আহমেদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নির্মল ও স্বচ্ছ বায়ু নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। লাকসামকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ শহরে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামাল, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) লাকসাম উপজেলা কমিটির সহ-সভাপতি জান্নাত সোলায়মান, পৌরসভা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুর রহমান রুপাসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০