শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৩ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় ৫ মাস পর ফের সচল হচ্ছে চিলমারী-রৌমারী ফেরি চলাচল

নাব্য সংকটের কারণে দীর্ঘ চার মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন, বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক হিসাব মোঃ নুরন্নবী ইসলাম। তারা জানান, আগামী ১৪ মে‌ (বৃহস্প‌তিবার) রৌমারী থেকে ফেরি কদম চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে এবং পরবর্তীতে কুঞ্জলতা ফেরি ট্রাফিকে যুক্ত হবে। জানা গে‌ছে, কুড়িগ্রামে দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্য সংকটের অজুহাতে অসংখ্যবার ফেরি চলাচল বন্ধ হয়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হ‌য়ে যায় ফেরি।

সূত্র জানায়, এবার ড্রেজিং করার কার‌ণে প্রায় ৬-৭ কি‌লোমিটার দূরত্ব ক‌মে আস‌বে। সেই স‌ঙ্গে আসন্ন ঈদ‌কে সাম‌নে রে‌খে ২৪ ঘণ্টা ফে‌রি চলাচল কর‌বে ব‌লেও সূ‌ত্রটি জা‌নি‌য়ে‌ছে। বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আকিব সোহেল আকাশ ব‌লেন, এরই মধ্যে ঘাট এলাকায় প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন হ‌য়ে‌ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্প‌তিবার থে‌কে ফেরি চলাচল শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০