শিরোনাম :
​ সাগর আহমেদ জজ :(নেত্রকোনা) প্রতিনিধি
৩১ মে ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

মাত্র নয় মাস বয়সে মাথার ওপর থেকে সরে গিয়েছিল বাবার ছায়া। মাথা গোঁজার নিজস্ব কোনো ঠাঁই ছিল না। মা গ্রামে গ্রামে ঘুরে মুড়ি আর কলা বিক্রি করে যে সামান্য টাকা পেতেন, তা দিয়েই চলত মা-ছেলের সংসার। অভাবের তাড়নায় পূর্বধলা উপজেলার বুধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই হাতে তুলে নিতে হয়েছিল কাঠমিস্ত্রীর হাতুড়ি-বাটাল। সেই থেকে দীর্ঘ ৩০টি বছর দিনমজুর হিসেবেই কেটেছে জীবন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এক সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে যায় তার। এর পর থেকেই জীবনে নেমে আসে চরম কষ্ট। এখনো ডান হাতে প্লেট ভরা রয়েছে, তবুও হাল ছাড়েননি তিনি।
​গল্পটা এখানেই শেষ হতে পারত। কিন্তু নেত্রকোনার পূর্বধলা উপজেলার উত্তর পূর্বধলা গ্রামের হারাধন সূত্রধরের (আরাধন) অভিধানে ‘হার মেনে নেওয়া’ শব্দটা ছিল না। তীব্র শারীরিক প্রতিবন্ধকতা আর চরম  দারিদ্রকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সম্পন্ন করেছেন বি.এ. (স্নাতক) ডিগ্রি। আজ তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং বিগত এক দশক ধরে এলাকার শত শত অসহায় ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফুটিয়ে হয়ে উঠেছেন এক মানবতার ফেরিওয়ালা।
​এবার পূর্বধলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সেবার উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে মেম্বার (ইউপি সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অদম্য এই সমাজসেবক। কষ্টের পাথর কেটে সাফল্যের আলো।

​স্থানীয়রা জানান, স্বর্গীয় উপেন্দ্র চন্দ্র সূত্রধর ও ঊষা রানী সূত্রধরের সন্তান হারাধনের শৈশব কেটেছে অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে। পূর্বধলা উপজেলার বুধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই শুরু হয় তার কঠোর শ্রমের জীবন। তবে শত কষ্টের মাঝেও পড়াশোনার প্রতি তার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, বিএ পাস করার মাধ্যমে তারই প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে তিনি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছেন।
​মানবতার সেবায় এক দশক ব্যক্তিগত দুঃখ-কষ্টকে একপাশে সরিয়ে রেখে ২০১৭ সাল থেকে নিজের গড়া একটি সমিতির মাধ্যমে এলাকার অসহায়, গরিব, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন হারাধন। গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। সামাজিক কাজের পাশাপাশি এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও রয়েছে তার নিরবচ্ছিন্ন অবদান।
​মতবিনিময় সভায় ভোটারদের উচ্ছ্বাস আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ২৯ মে শুক্রবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় হারাধন সূত্রধর(আরাধন) যখন আনুষ্ঠানিকভাবে তার মেম্বার পদে লড়ার ঘোষণা দেন, তখন উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এলাকার সাধারণ মানুষ তার এই সাহসী ও সেবামূলক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অত্যন্ত খুশি মনে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

​উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ: সেবার লক্ষ্য এক ​জানতে চাইলে এক বুক প্রত্যয় নিয়ে হারাধন সূত্রধর বলেন, শৈশব থেকে দারিদ্র্য ও কষ্ট কী জিনিস তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি নিজের জন্য বাঁচি না, আমি আমার নই—জনগণের। প্রথমে পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন, ২০২৪ সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রবল ইচ্ছা ও প্রস্তুতি ছিল। কিন্তু সোনালী ব্যাংকে অন্যের সিসি লোনের জামিনদার হওয়ায় ঋণ খেলাপির জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে জনগণের ভালোবাসার টানে আমি এবার আমার নিজের ইউনিয়ন, অর্থাৎ পূর্বধলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। ​তিনি আরও যোগ করেন, “উপরে মহান সৃষ্টিকর্তা আর পাশে আমার এলাকার সাধারণ মানুষ থাকলে আমার কোনো ভয় নেই। জয়-পরাজয় বড় কথা নয়, আমৃত্যু মানুষের অধিকার প্রতিষ্ঠা ও পূর্বধলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। এলাকার সুশীলসমাজ ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, একজন সৎ, উচ্চশিক্ষিত, কর্মঠ এবং দুঃখী মানুষের আপনজন হিসেবে হারাধন সূত্রধর ইতিমধ্যে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন সাবেক দিনমজুর ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করা মানুষ যখন সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নামেন, তখন তা পুরো জনপদের মানুষকে অনুপ্রাণিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০